Web Analytics

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের প্রভাব মূল্যায়নে আগামী বুধবার বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গ্যাস সমন্বয় গ্রুপ। সোমবার ইইউর একজন মুখপাত্র জানিয়েছেন, এই বৈঠকে সাম্প্রতিক জ্বালানি সরবরাহ পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করা হবে।

ইরানি ড্রোন হামলার পর কাতারের রাস লাফান ও মেসাইইদ শিল্পনগরীর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ ঘোষণা করে কাতারএনার্জি। এই সিদ্ধান্তের পর ইউরোপে গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। ইইউর গ্যাস সমন্বয় গ্রুপে সদস্য দেশগুলোর সরকারি প্রতিনিধিরা রয়েছেন এবং তারা গ্যাস মজুত ও সরবরাহ নিরাপত্তা পর্যবেক্ষণ করেন।

সংকটকালীন পরিস্থিতিতে করণীয় পদক্ষেপ সমন্বয়ের দায়িত্বও এই গ্রুপের ওপর বর্তায়। আসন্ন বৈঠকে ইউরোপের জ্বালানি স্থিতিশীলতা ও সম্ভাব্য প্রতিক্রিয়া কৌশল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।