Web Analytics

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ চলাকালে কোনো ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না। ভোটার, প্রার্থী, নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনকে সিদ্ধান্তটি কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে ধূমপান নিষিদ্ধ সংক্রান্ত নোটিশ প্রদর্শনেরও নির্দেশনা রয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ধূমপানমুক্ত ভোটকেন্দ্র নিশ্চিত করা হলে ভোটারদের জন্য একটি স্বাস্থ্যকর, স্বস্তিদায়ক ও নিরাপদ পরিবেশ তৈরি হবে এবং নির্বাচন পরিচালনাও হবে আরও সুশৃঙ্খল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।