Web Analytics

ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই বলেছেন, ইরানিরা যুক্তরাষ্ট্রকে মোটেই বিশ্বাস করে না। তিনি বলেন, এই অবিশ্বাসের মূল কারণ হলো ঐতিহাসিক ঘটনা ও বাস্তবতা। এজেই গত বছরের ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, চলমান যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর তেহরানের নেতৃত্বে তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়, যার একজন এজেই নিজেই।

এজেই দাবি করেন, চলমান যুদ্ধে ইরান ‘শত্রুদের শিরশ্ছেদ’ করতে এবং আগ্রাসনকারীদের ‘হাত কেটে’ ফেলতে সফল হয়েছে, যা তিনি ইরানের প্রতিরোধের সাফল্য হিসেবে তুলে ধরেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।