Web Analytics

কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোরে কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের খবর পেয়ে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘লাল সবুজ পরিবহন’-এর একটি বাস দ্রুতগতিতে চলার সময় একই লেনে থাকা দুটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে একটি মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান এবং অন্য মোটরসাইকেলের একজন আরোহী গুরুতর আহত হন। নিহতরা হলেন ঢাকার উত্তরখান আটিপাড়া এলাকার শরিফুল ইসলাম (৩০) ও রাইসুল ইসলাম শিশির (৩০)। আহত ব্যক্তিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, তবে তার পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান এবং পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।