গাজায় চলমান ইসরাইলি সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৯৬ জনে পৌঁছেছে বলে ১৪ জুন ২০২৬ তারিখে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৪৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে এবং বিভিন্ন সড়কে এখনও বহু মানুষ আটকে রয়েছেন। উদ্ধারকর্মীরা অনেক এলাকায় পৌঁছাতে না পারায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও উদ্ধার তৎপরতায় প্রতিবন্ধকতার কারণে অনেক নিহত ও আহত ব্যক্তির তথ্য তাৎক্ষণিকভাবে নথিভুক্ত করা সম্ভব হচ্ছে না।
বিবৃতিতে আরও বলা হয়, এসব পরিস্থিতি গাজার মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে এবং চলমান সংঘাতের প্রভাব ক্রমেই বাড়ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।