হরমুজ প্রণালীতে সাম্প্রতিক উত্তেজনা কিছুটা কমে আসার পর সংযুক্ত আরব আমিরাত থেকে ইরানে পণ্য খালাস প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ড্রোন হামলা ও পরবর্তী মার্কিন বিমান হামলার কারণে স্থবির হয়ে পড়া বাণিজ্য কার্যক্রম এখন ধীরে ধীরে সচল হচ্ছে এবং দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে ইরানের উদ্দেশ্যে কনটেইনার ছাড়পত্র পাওয়া শুরু হয়েছে।
ইরানের এক শীর্ষ বাণিজ্য কর্মকর্তা জানান, সাম্প্রতিক অস্থিতিশীলতার কারণে জেবেল আলী বন্দরে ইরানের বহু কনটেইনার আটকে ছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন সেগুলো ইরানে পাঠানো হচ্ছে, যদিও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও কিছুটা সময় লাগবে।
মধ্যপ্রাচ্যে ইরানি পণ্য পরিবহনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে জেবেল আলী বন্দরকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে বিবেচনা করা হয়। সাম্প্রতিক সংঘাত ও পশ্চিমা নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত বাণিজ্য পুনরুদ্ধারে এই পদক্ষেপকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।