Web Analytics

ইসরাইলি মানবাধিকার সংস্থা বি’তসেলেম পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলাকে ফিলিস্তিনি সমাজকে ভেঙে দেওয়ার পরিকল্পিত প্রকল্পের অংশ বলে বর্ণনা করেছে। সংস্থাটির অভিযোগ, হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বদলে ইসরাইল সরকার বসতি স্থাপনকারীদের অপরাধে মদদ ও দায়মুক্তি দিচ্ছে। বি’তসেলেমের জনসংযোগ পরিচালক শাই পারনেস বলেন, পশ্চিম তীরে চলমান সহিংসতা ও হামলার সম্পূর্ণ দায় ইসরাইল সরকারের।

পারনেস জেরিকোর কাছে সাম্প্রতিক এক বসতি স্থাপনকারী হামলায় এক বয়স্ক ফিলিস্তিনি নারীর নিহত হওয়ার ঘটনা তুলে ধরেন। তাঁর অভিযোগ, পশ্চিম তীরে সক্রিয় বসতি স্থাপনকারীরা বিচ্ছিন্নভাবে হামলা চালায় না। তাদের হাতে অস্ত্র ও সুরক্ষাবর্ম থাকে এবং কখনো কখনো ইসরাইলি সামরিক বাহিনীর আঞ্চলিক ইউনিটের পোশাকও দেখা যায়।

পারনেসের ভাষ্য, অনেক ক্ষেত্রে ইসরাইলি সেনারা বসতি স্থাপনকারীদের সঙ্গে থাকে বা তাদের পাহারা দিয়ে হামলার এলাকায় নিয়ে যায়, কিন্তু হামলাকারীদের থামায় না। তিনি বলেন, সশস্ত্র বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো কার্যত পূর্ণ দায়মুক্তি পাচ্ছে এবং এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিহত নারীর ঘটনার কোনো তদন্তের কথাও তাঁর জানা নেই।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।