Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মঙ্গলবার রাতে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের চীন সফরে যোগ দিতে। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, তারা বেইজিংয়ে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যোগ দেবেন।

বিএনপি মিডিয়া সেলের তথ্যমতে, সফরকালে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সম্পৃক্ত থাকবেন। তাদের যোগদানের ফলে চীন সফরে এখন তিনজন পূর্ণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন—পররাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পানিসম্পদমন্ত্রী। গত রবিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়া গিয়েছিলেন এবং সেখান থেকে সরাসরি চীনে যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে।

চীন সফরকালে ২৫ জুন তিনি লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া ২৩ থেকে ২৫ জুন তিনি দালিয়ানে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়ন্স’-এর সপ্তদশ বার্ষিক সম্মেলনে অংশ নিচ্ছেন, যেখানে ৯০টিরও বেশি দেশের প্রায় ১,৭০০ প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।