মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গুরুতর ফেডারেল অপরাধে দোষী ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প পদ্ধতি হিসেবে ফায়ারিং স্কোয়াড, বৈদ্যুতিক শক এবং গ্যাস প্রয়োগে শ্বাসরোধের অনুমোদন দিতে যাচ্ছে। শুক্রবার এই নতুন পরিকল্পনার ঘোষণা দেওয়া হয়, যা সবচেয়ে গুরুতর অপরাধে দোষীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
প্রশাসন জানিয়েছে, প্রাণঘাতী ইনজেকশনের জন্য প্রয়োজনীয় ওষুধ সংগ্রহে জটিলতা থাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিচার বিভাগের এক প্রতিবেদনে এই পদ্ধতিগুলো সুপারিশ করা হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড পুনরায় চালুর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিচার বিভাগ এই উদ্যোগ নিচ্ছে।
২০২১ সালে প্রথম মেয়াদ শেষ হওয়ার অল্প আগে ট্রাম্প ২০ বছরের বিরতির পর ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড পুনরায় চালু করেছিলেন। নতুন পরিকল্পনাটি সেই নীতিরই সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।