Web Analytics

বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে যাওয়া ছয় আরোহীসহ একটি মেডিকেল ফ্লাইট ম্যাসাচুসেটস উপকূলে নিখোঁজ হয়েছে। গালফস্ট্রিম জি-১০০ বিমানটির সঙ্গে মাঝ আকাশে রেডিও ও রাডার—দুই ধরনের যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানটির রাত ১টা ৩০ মিনিটে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিবিসিকে জানিয়েছে, বিমানটির সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, যোগাযোগ হারানোর আগে বিমানটি প্রায় ২৪ হাজার ফুট থেকে দ্রুত নেমে প্রায় ১১ হাজার ফুট উচ্চতায় আসে। বোস্টন গ্লোবের উদ্ধৃত রেডিও যোগাযোগে দেখা যায়, দুর্বল যোগাযোগের মধ্যেই পাইলট জরুরি পরিস্থিতি ঘোষণা করেছিলেন।

এক ফায়ার সার্ভিস ডিসপ্যাচার জানান, বিমানটিতে বৈদ্যুতিক সমস্যা দেখা দিয়েছিল। পরে এর রেডিও ও রাডার যোগাযোগও হারিয়ে যায়। কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, বিমানটি ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সেস পরিচালিত। এতে দুই কানাডীয় পাইলট ও দুই কানাডীয় চিকিৎসাকর্মী ছিলেন; তারা বারমুডা থেকে একজন রোগী ও তাঁর স্বজনকে নিতে গিয়েছিলেন। নানটাকেট উপকূলে আকাশ ও সমুদ্রপথে তল্লাশি চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।