তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো ডিজিটাল খাতের উন্নয়ন। সোমবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনব্যাপী ব্রডব্যান্ড এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিনিয়োগ আকর্ষণে প্রণোদনামূলক ট্যাক্স কাঠামোর অভাব রয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এই মেলার আয়োজন করে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি) রেহান আসিফ আসাদ বলেন, আগামী পাঁচ বছরে সরকার তিনটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবে— সর্বজনীন কানেক্টিভিটি নিশ্চিতকরণ, ‘ওয়ান সিটিজেন, ওয়ান ডিজিটাল আইডেন্টিটি’ বাস্তবায়ন এবং ডিজিটাল ওয়ালেট ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বাংলাদেশ গড়ে তোলা। তিনি জানান, বিটিআরসি টেলিযোগাযোগ খাতে অ্যাক্টিভ শেয়ারিং বাস্তবায়নে পদক্ষেপ নেবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম জানান, আইএসপি লাইসেন্স নবায়ন ও অ্যাক্টিভ শেয়ারিং সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, আইএসপি নেটওয়ার্কের মাত্র ৩০ শতাংশ ব্যবহার হয়, অ্যাক্টিভ শেয়ারিং চালু হলে অব্যবহৃত অংশ কমে আসবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।