Web Analytics

রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া নথি বিশ্লেষণে ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনা নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে দ্য গার্ডিয়ান গত মঙ্গলবার জানিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। নথিতে ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যুসনদে সামরিক অভিযান ও যুদ্ধের সঙ্গে সরাসরি মৃত্যুর সম্পর্ক উল্লেখ রয়েছে।

বেলারুশের বিরোধী পক্ষ-সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস এবং ইউক্রেনভিত্তিক সাইলেন্ট ক্রো যৌথভাবে রুশ তথ্যভাণ্ডারে সাইবার হামলা চালিয়ে এসব তথ্য সংগ্রহ করেছে বলে প্রতিবেদনে বলা হয়। তারা ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদ পেয়েছে, যাতে বয়স, স্থায়ী ঠিকানা ও মৃত্যুর স্থানের তথ্য রয়েছে। রসস্ট্যাট হামলার কথা স্বীকার করলেও গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্য চুরির দাবি নাকচ করেছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, সব নথির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে অন্যান্য হিসাবের সঙ্গে উল্লেখযোগ্য মিল আছে। জার্মান গবেষক ইয়ানিস ক্লুগে তথ্যকে বিশ্বাসযোগ্য বললেও হিসাবকে অসম্পূর্ণ মনে করেন। নিখোঁজ সেনা, পরিচয় নিশ্চিত না হওয়া এবং সরকারি নথিতে তথ্য অন্তর্ভুক্তিতে ছয় মাস পর্যন্ত বিলম্ব এর কারণ হতে পারে। দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলে সেনা মৃত্যুর হার তুলনামূলক বেশি ছিল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।