Web Analytics

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজ শেষে কেনা এবং সেগুলোর পরিচালনায় সরকারি অর্থ অপচয়ের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা ১৫ দিন থেকে এক মাসের মধ্যে দিতে বলা হয়েছে।

বৈঠকে বলা হয়, বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকলেও লিজে নেওয়া দুটি ১৫ বছর বয়সী ড্যাশ-৮ পরে কেনা হয়। আলোচনায় রিজার্ভেশন ও প্যাসেঞ্জার সার্ভিস ব্যবস্থার দুর্বলতা, রাজস্ব আদায়ে অনিয়ম, লোকসানি রুট এবং স্যাবরের সঙ্গে চুক্তি অনুযায়ী সব সরবরাহ না হলেও পূর্ণ অর্থ পরিশোধের বিষয়ও উঠে আসে।

ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র‍্যাপিড সফটওয়্যারসংক্রান্ত রাজস্ব ক্ষতির অভিযোগে পূর্ণাঙ্গ আইটি অডিট শুরু হয়েছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য নিরীক্ষকদের দিতে বলা হয়েছে। উড়োজাহাজসংক্রান্ত চুক্তি ও বিল ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে। স্যাবর চুক্তি, কার্গো ফ্লাইটের অভিযোগ, অনিষ্পন্ন অডিট আপত্তি এবং অনাদায়ী অর্থ উদ্ধারের বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন চেয়েছে কমিটি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।