Web Analytics

কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসা মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউয়ের কাছ থেকে সাড়ে ৪ কেজি ২৪ ক্যারেট স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট এমএইচ০১৯৬ থেকে নামার পর তাঁর কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা।

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে যাত্রীকে বিমান থেকে নামার পর নজরদারিতে রাখা হয়। ব্যাগেজ সংগ্রহের পর তিনি গ্রিন চ্যানেল-১ অতিক্রমকালে তাঁকে আলাদা করে তল্লাশি করা হয়। গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তাঁর শরীরে বিশেষভাবে বহন করা স্বর্ণের বারের সন্ধান পান কাস্টমস কর্মকর্তারা।

উদ্ধার করা নয়টি বারের মধ্যে চারটির ওজন এক কেজি করে এবং পাঁচটির ওজন ১০০ গ্রাম করে। কালো কাপড়ের বেল্টে মোড়ানো বারগুলো শার্টের নিচে লুকানো ছিল। কাস্টমস জানায়, যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি এবং সংশ্লিষ্ট কোনো নথি দেখাতে পারেননি। কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ১৯১ অনুযায়ী স্বর্ণগুলো সাময়িক আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করার প্রক্রিয়া চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।