Web Analytics

ইরান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে তাদের নৌ কমান্ডার আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন। ইসরায়েল তার হত্যার দাবি করার চার দিন পর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তাসনিম বার্তা সংস্থার মাধ্যমে এক বিবৃতিতে জানায়, আঘাতের তীব্রতার কারণে তাংসিরির মৃত্যু হয়েছে। তিনি তখন বাহিনী সংগঠিত করছিলেন এবং উপকূল প্রতিরক্ষা জোরদার করছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, তাংসিরির অনুপস্থিতিতেও আইআরজিসি নৌবাহিনী শক্তিশালী আঘাত হানছে এবং হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। শত্রুকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত বিশ্রাম না নেওয়ার অঙ্গীকার করেছে বাহিনী। সম্প্রতি তাংসিরি কৌশলগত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল তদারকির দায়িত্বে ছিলেন এবং আগ্রাসনকারীদের সঙ্গে যুক্ত জাহাজের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিলেন।

তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন। ২০১৯ সালে মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত হওয়ার পর যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।