Web Analytics

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার তৃণমূল পর্যায় থেকে কাজ করছে। এ পরিকল্পনার অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরি এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বুধবার বিকেলে বগুড়ায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বগুড়ায় আরাফাত রহমান কোকো স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগের কথাও জানান। তিনি বলেন, এ বিষয়ে সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুত বাস্তবায়ন করা হবে। মাঠে দর্শকদের বসার জায়গার সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, মাঠের চারপাশে দ্রুত গ্যালারি নির্মাণ করা হবে, যাতে দর্শকেরা স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারেন।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাদক, বিভিন্ন আসক্তি ও ডিভাইসনির্ভরতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিসর বাড়ানোর আহ্বান জানান তিনি। টুর্নামেন্টের ফাইনালে বগুড়া সিটি করপোরেশন চ্যাম্পিয়ন হয়েছে এবং প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।