স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের আবেদন করা যাবে। বুধবার নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন এবং এ বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে নির্দেশনাও পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন জমা দেওয়ার শেষ দিন আগে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল। নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে এই আগের সময়সীমার কথা উল্লেখ করা হয়েছে।
৩০ ও ৩১ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় দিন দুটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে। এ কারণে নির্ধারিত সময়ের পরিবর্তে পরবর্তী কর্মদিবস পর্যন্ত আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন মাঠপর্যায়ের কর্মকর্তাদের আগামী ১ নভেম্বর, রোববার পর্যন্ত ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণের নির্দেশ দিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।