Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সঙ্গে হওয়া কাঠামোগত চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি একে ইসরাইলের জন্য ঐতিহাসিক অর্জন এবং ইরান ও হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছেন। শনিবার টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে ইসরাইল একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুক্রবার ইসরাইল ও লেবানন এই চুক্তিতে পৌঁছায়। তবে ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ লেবাননের কিছু এলাকায় তাদের সেনাবাহিনী অবস্থান অব্যাহত রাখবে। এতে চুক্তির মাধ্যমে সত্যিকার অর্থে ইসরাইলি সেনা প্রত্যাহার হবে কি না এবং লেবাননের ভূখণ্ডে সামরিক অভিযান বন্ধ হবে কি না—তা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে।

এই অনিশ্চয়তা চুক্তির বাস্তবায়ন ও সীমান্ত অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।