Web Analytics

সিলেটের কোম্পানীগঞ্জে মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে ১,২২৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। উপজেলার নভাগী গ্রামে পরিচালিত এ অভিযানে একটি নোহা গাড়ি ভর্তি মদ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা। পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা একটি কালো রঙের নোহা গাড়ির বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই কামরুল আলম ও এসআই আমিরুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী ও এএসআই আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স। আটকরা হলেন কিশোরগঞ্জের রাকিবুল ইসলাম রুবেল এবং মানিকগঞ্জের সাগর মোল্লা। পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে এসব মদ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।