Web Analytics

ইসরাইলি ইতিহাসবিদ ইলান পাপ্পে বলেছেন, জায়নবাদী মতাদর্শ এখন অস্তিত্বের সংকটময় এক পর্যায়ে পৌঁছেছে এবং এটি পতনের ঠিক আগে শেষ ধাপে অবস্থান করছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক ও আন্তর্জাতিক বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে যে জায়নবাদ ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। তার মতে, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা এবং বৈশ্বিক জনমতের পরিবর্তন জায়নবাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে।

ইলান পাপ্পে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলের নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থী আন্দোলন ও সংহতি বৃদ্ধি পাওয়ায় জায়নবাদী প্রকল্পের গ্রহণযোগ্যতা আগের তুলনায় কমছে। তার মতে, এসব পরিবর্তন জায়নবাদের দীর্ঘমেয়াদি টিকে থাকার সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এবং এটি শেষ পর্যন্ত পতনের দিকে যেতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।