Web Analytics

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পাচার রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ পাচার প্রতিরোধে কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে মিয়ানমারে বাংলাদেশ থেকে জ্বালানি তেল ও অন্যান্য পণ্য পাচারের আশঙ্কা বেড়েছে। এ পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চল, নৌপথ ও সীমান্ত সংলগ্ন এলাকায় দিন-রাত নিরবচ্ছিন্ন টহল পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো অসাধু চক্র অবৈধভাবে পণ্য পাচার করতে না পারে।

কোস্টগার্ড উপকূলীয় এলাকার সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং সন্দেহজনক কোনো তথ্য পেলে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করতে অনুরোধ করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।