Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জানাজার আনুষ্ঠানিকতা ৪ জুলাই তেহরানে শুরু হবে। এরপর ৭ জুলাই কোম নগরীতে আরেকটি অনুষ্ঠান শেষে ৯ জুলাই খামেনিকে তার নিজ শহর মাশহাদে দাফন করা হবে।

প্রথমে মার্চ মাসে দাফনের তারিখ নির্ধারিত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা স্থগিত করা হয়। নতুন সূচি অনুযায়ী, তেহরানে তিন দিনব্যাপী আনুষ্ঠানিকতা শেষে মাশহাদে দাফন সম্পন্ন হবে। ৮৬ বছর বয়সী খামেনি গত ফেব্রুয়ারিতে নিজের বাসভবনে হামলায় নিহত হন।

১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব গ্রহণ করেন খামেনি। তার ছেলে মোজতবা খামেনি উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন, তবে যুদ্ধ শুরুর পর থেকে তিনি জনসমক্ষে আসেননি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।