Web Analytics

ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বিমানবন্দরে তাদের স্বাগত জানান মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম।

শপথ অনুষ্ঠানে অংশ নিতে আরও বেশ কয়েকজন বিদেশি অতিথি ঢাকায় এসেছেন। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এছাড়া পাকিস্তানের ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা এবং তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচিও উপস্থিত থাকবেন।

বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণ নতুন সরকারের শপথ অনুষ্ঠানের কূটনৈতিক গুরুত্বকে তুলে ধরছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।