Web Analytics

বাংলাদেশ ব্যাংক আগামী ৫ এপ্রিল ২০২৬ থেকে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি কার্যকর করার ঘোষণা দিয়েছে। নতুন সূচি অনুযায়ী ব্যাংকে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত, যা আগে ছিল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। শনিবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনের কারণে ব্যাংক সময়েও পরিবর্তন আনা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার অফিস সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করেছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের সময়সূচিও সংশোধন করা হয়েছে।

সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখাগুলো তাদের প্রয়োজন অনুযায়ী সময় নির্ধারণ করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।