Web Analytics

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নির্দেশ দিয়েছেন, দেশের সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধ করতে হবে। শুক্রবার ঢাকার বেইলি রোডে তাঁর সরকারি বাসভবনে আরএমজি ও নন-আরএমজি খাতে শ্রম অসন্তোষ নিরসনে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সভায় তিনি এ নির্দেশ দেন। শনিবার শ্রম মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

মন্ত্রী জানান, ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে দেওয়া হবে, যাতে তারা সরাসরি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বকেয়া পরিশোধ নিশ্চিত করতে পারেন। ইউসিবিএল, ট্রাস্ট ও প্রিমিয়ার ব্যাংকসহ যেসব ব্যাংক ঋণ প্রদানে গড়িমসি করছে, তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ঋণ প্রদানের নির্দেশও দেন তিনি। পাশাপাশি শ্রমিকদের উসকে দেওয়া শ্রমিকনেতাদের বিষয়ে নজরদারি এবং পলাতক মালিকদের তালিকা তৈরির নির্দেশ দেন।

বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা জানান, অধিকাংশ কারখানা ইতিমধ্যে ফেব্রুয়ারির বেতন ও ঈদের বোনাস পরিশোধ করেছে এবং তারা আশা করছেন কোনো শ্রমিক অসন্তোষ সৃষ্টি হবে না। মন্ত্রণালয়ের সচিব প্রস্তাব দেন, আপৎকালীন তহবিল গঠন করা গেলে বেতন-বোনাস সংক্রান্ত সমস্যা স্থায়ীভাবে সমাধান সম্ভব হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।