ভোলার তজুমদ্দিনে ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর এবং ইলেকট্রিক হ্যান্ড শক গানমেশিন দিয়ে আঘাত করার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল গফুরকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মুচিবাড়ির কোনা এলাকা থেকে তাকে আটক করা হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী বাবুলের স্ত্রী জোছনা বেগমের করা মামলায় গফুরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটিতে আব্দুল গফুরসহ মোট চারজনকে আসামি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ব্যবসায়ী বাবুলকে প্রকাশ্যে মারধর করা হয় এবং ইলেকট্রিক হ্যান্ড শক গানমেশিন দিয়ে আঘাত করা হয়।
তজুমদ্দিন থানার ওসি মো. মিজানুর রহমান জানান, নিরাপত্তাজনিত কারণে গফুরকে পার্শ্ববর্তী বোরহানউদ্দিন থানা হেফাজতে নেওয়া হয়েছে। সেখান থেকে তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে। এর আগে গত ২৫ মে একই এলাকার ব্যবসায়ী নুর হোসেন মাঝিকে প্রকাশ্যে মারধর ও চাঁদাবাজির মামলায় ভোলা সদর থেকে গফুরকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।