Web Analytics

বাংলাদেশে মধ্য অক্টোবর নাগাদ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নেওয়ার সম্ভাবনা থাকলেও অক্টোবরজুড়ে ভ্যাপসা গরম থেকে পুরোপুরি স্বস্তি মিলবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার প্রকাশিত অক্টোবর-ডিসেম্বরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সংস্থাটি বলেছে, মাসের প্রথমার্ধে দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন বৃষ্টি এবং গরম ও আর্দ্র আবহাওয়া থাকতে পারে। মাসের শেষভাগে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপের কারণে দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে ৩ থেকে ৫টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ধীরে কমলেও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। সেপ্টেম্বরে দেশের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং মোট বৃষ্টিপাত ১৭.৯ শতাংশ কম ছিল।

অক্টোবরে প্রথম ১০ দিনে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, সিলেট ও ময়মনসিংহে স্বল্পস্থায়ী বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। ১১ থেকে ২০ অক্টোবর আবহাওয়া তুলনামূলক শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বর শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও এবং নদ-নদীর অববাহিকায় কুয়াশা পড়তে পারে। ডিসেম্বরের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কাও রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।