Web Analytics

বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী সোমা এস সাঈদ নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হয়েছেন। ২০২৫ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি নিউইয়র্কের ১১তম বিচারিক জেলার জন্য নির্বাচিত হন। নিউইয়র্ক স্টেটের নির্বাচন কর্তৃপক্ষের প্রকাশিত ফলাফলে তার জয় নিশ্চিত হয় এবং ১৮ ডিসেম্বর নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ নেন। নির্বাচনের মাধ্যমে নিউইয়র্ক স্টেটে বিচারক হওয়া তিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্ম নেওয়া সোমা সাঈদ ১২ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান এবং কুইন্সে বেড়ে ওঠেন। তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সিটি কলেজ থেকে স্নাতক এবং ইউনিয়ন ইউনিভার্সিটির আলবেনি ল স্কুল থেকে জুরিস ডক্টর ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সাল থেকে আইনজীবী হিসেবে কাজের পর ২০১৩ সালে তিনি ‘সোমা সাঈদ অ্যান্ড অ্যাসোসিয়েটস’ প্রতিষ্ঠা করেন।

২০২১ সালে কুইন্স কাউন্টি থেকে তিনি নিউইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হন। ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত ম্যানহাটনের নিউইয়র্ক কাউন্টি ক্রিমিনাল কোর্টে দায়িত্ব পালনের পর ২০২৪ সালের জানুয়ারিতে কুইন্স কাউন্টি সিভিল কোর্টে ফেরেন। তিনি কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নারী সভাপতি ছিলেন এবং এশিয়ান আমেরিকান জাজেস অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কের বোর্ড সদস্য।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।