Web Analytics

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাই আরিফুল হক ও তার স্ত্রী জেবুন্নেসা বেগম হকের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের উপপরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের আবেদনের শুনানি শেষে আদেশটি দেওয়া হয়।

আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অবৈধ উপায়ে নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা তদন্তাধীন রয়েছে। তদন্তে আনিসুল হক, মোহাম্মদ ইকবাল, শেখ মো. ইফতেখারুল ইসলাম ও জেবুন্নেসা বেগম হকের নামে ১৭২ কোটি ২৬ লাখ ৩২ হাজার ৯৪১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, আসামিদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে। তদন্তে জানা গেছে, জেবুন্নেসা বেগম হক অবৈধ পন্থায় ব্যাংক হিসাবে জমা অর্থ উত্তোলন, স্থানান্তর বা বেহাতের চেষ্টা করছেন। ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির বনানী শাখায় তার একটি টিডি হিসাবে ৪ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ২৭৬ টাকা রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।