Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৫ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার চলমান ফরম পূরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। সোমবার, ৩১ আগস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপাচার্যের ৩১ আগস্ট ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের ২৭ আগস্ট ২০২৬ তারিখের স্মারকের মাধ্যমে প্রকাশিত ফরম পূরণ কার্যক্রমটি স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। স্থগিতাদেশ কতদিন বহাল থাকবে কিংবা নতুন সময়সূচি কবে প্রকাশ করা হবে, তা জানানো হয়নি। বিজ্ঞপ্তিটি সাত কলেজের অধ্যক্ষদের কাছেও পাঠানো হয়েছে।

অধ্যাপক হিমাদ্রি শেখর চক্রবর্তী বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে আগামী এক-দুই দিনের মধ্যে এ বিষয়ে প্রস্তাবনা আসার কথা রয়েছে। এরপর সংশ্লিষ্টদের সিদ্ধান্তে নির্ধারিত হবে ফরম পূরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে আবার শুরু হবে। সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।