Web Analytics

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। শনিবার দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিবৃতিতে দলটি নিরপেক্ষ তদন্ত, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ বা উপযুক্ত প্রতিকার এবং ১৬ অক্টোবরের নির্ধারিত পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানায়।

এনসিপি বলেছে, মাত্র ২৪২টি পদের বিপরীতে প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় ছিলেন। সে হিসাবে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ১ হাজার ৩২০ জন প্রতিযোগী ছিলেন। এত বিপুলসংখ্যক চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ জড়িত থাকার পরও পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত না হওয়াকে দলটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুতর ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, আগের রাত থেকেই প্রশ্নফাঁসের অভিযোগ ছড়ালেও বহু প্রার্থী যাতায়াত, আবাসন ও প্রস্তুতিতে অর্থ, সময় এবং শ্রম ব্যয় করে কেন্দ্রে পৌঁছে পরীক্ষা স্থগিতের খবর পান। এনসিপি প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, পরিবহন, সংরক্ষণ ও বিতরণের প্রতিটি ধাপে কঠোর নিরাপত্তা নিশ্চিত, তদন্তের অগ্রগতি প্রকাশ এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।