Web Analytics

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, নতুন শিক্ষাবর্ষ থেকে দেশটির উচ্চবিদ্যালয়গুলোতে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করতে আইন কার্যকর করা হবে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় আর অপেক্ষা করা যায় না। তাঁর ভাষায়, ফোনমুক্ত স্কুল পড়াশোনার প্রশান্তি ফিরিয়ে আনবে।

সরকারের মুখপাত্র মদ ব্রেজোঁ বলেন, ম্যাক্রোঁর সিদ্ধান্তের পর নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উচ্চবিদ্যালয়ে মোবাইল ফোন নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সঙ্গে সম্পর্কিত ঝুঁকি থেকে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষার উদ্দেশ্যে তৈরি আইনটি গত ২১ জুলাই পাস হয়।

তবে আইনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান, ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা, সাংবিধানিক কাউন্সিল আটকে দিয়েছে। ব্রেজোঁ বলেন, উচ্চবিদ্যালয়ে ফোন নিষিদ্ধের বিধানটি তবু স্থিতিশীল, সুসংহত ও আইনগত কাঠামোর আওতায় কার্যকর হবে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু কাউন্সিলের উদ্বেগ বিবেচনায় সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক বিধানগুলোর নতুন সংস্করণ নিয়ে কাজ করবেন। আগামী বসন্তের মধ্যে শিশু ও তরুণদের সুরক্ষায় সংশোধিত আইনি কাঠামো গড়ার লক্ষ্য সরকারের।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।