Web Analytics

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী নয়াকান্দি এলাকায় রাসেল দেওয়ানের মুরগির খামারের ঝোপ থেকে দুটি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১। সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসির একটি দল অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

র‍্যাব সূত্রে জানা যায়, রাতে টহল চলাকালে তারা খবর পান যে ওই এলাকার একটি মুরগির খামারের ঝোপে সন্দেহজনক একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে আছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। র‍্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি মতলব উত্তর থানায় হস্তান্তর করা হবে।

র‍্যাব-১১ জানিয়েছে, এটি তাদের চলমান অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের অংশ। মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এখনো থানায় জমা দেওয়া হয়নি, জমা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।