Web Analytics

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর তিন বছর মেয়াদি স্নাতক (পাস) ডিগ্রি প্রোগ্রামের ১৯টি বিষয়ের সিলেবাস আধুনিকায়নে কারিকুলাম ফ্রেমওয়ার্ক উন্নয়ন শুরু করেছে। বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) অনুসরণ করে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) ভিত্তিক এই কার্যক্রম শনিবার গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে উদ্বোধন করা হয়। কার্যক্রমের দ্বিতীয় ধাপ আগামী সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে।

অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে বিশ্ববিদ্যালয় ব্যাপক সংস্কার কর্মসূচি নিয়েছে। প্রায় ৪০ লাখ শিক্ষার্থী এবং প্রতিবছর পাঁচ থেকে ছয় লাখ গ্র্যাজুয়েটের গুণগত মান নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। আইন, বিএডসহ বিভিন্ন বিষয়ের কারিকুলাম উন্নয়ন এবং অধিভুক্তি-সংক্রান্ত সমস্যা সমাধানেও কাজ চলছে বলে তিনি জানান।

আধুনিক সিলেবাস ও মডেল প্রশ্নপত্র তৈরিতে শিক্ষাবিদদের সহযোগিতা চান উপাচার্য। উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, কারিকুলাম প্রণয়ন, ভ্যালিডেশন ও বাস্তবায়নের প্রতিটি ধাপ চ্যালেঞ্জিং। ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও গবেষকেরা কার্যক্রমে অংশ নেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।