Web Analytics

সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে ‘শিশুদের চোখে জুলাই’ শিরোনামে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘জুলাই জাগরণ সিজন-২’-এর উদ্বোধন হয়েছে। শনিবার বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শিশু শিল্পীদের কোরআন তেলাওয়াত, জুলাইয়ের গান ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ আনাসের মা আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি শহীদ আনাসসহ সব শহীদের স্মরণ করে বৈষম্যহীন দেশের স্বপ্নের চেতনা ধরে রেখে আগামীর বাংলাদেশ নির্মাণে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। সাইমুম শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান নূরুল ইসলাম সাদ্দাম সুস্থ, নৈতিক ও সত্যনিষ্ঠ সংস্কৃতিচর্চার কথা বলেন। বিশেষ অতিথি সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলও বিজয়ের চেতনায় সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিতে একসঙ্গে কাজের আহ্বান জানান।

ভাইস চেয়ারম্যান সিবাগাতুল্লাহ সিবগা বলেন, জুলাই গণআন্দোলনে ১৩৩ জন শিশু শহীদ হয়েছে এবং তাদের স্মৃতি নতুন বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা পালনে অনুপ্রেরণা দেবে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাফাজ্জল হোসাইন খান নতুন সাংস্কৃতিক জাগরণ ও দেশীয় মূল্যবোধ চর্চার পক্ষে বক্তব্য দেন। অনুষ্ঠানে শিশু শিল্পীদের দলীয় ও একক গান, কবিতা আবৃত্তি এবং বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।