Web Analytics

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি জানিয়েছে, বিশ্বজুড়ে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছে এবং সুদান, দক্ষিণ সুদান ও সোমালিয়ার কয়েকটি এলাকায় দুর্ভিক্ষের ঝুঁকি দেখা দিয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ডব্লিউএফপির নির্বাহী পরিচালক লুক লিন্ডবার্গ বলেন, হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব প্রণালি ও কৃষ্ণসাগরে সংঘাত খাদ্য ও কৃষি উপকরণের সরবরাহ ব্যাহত করছে।

লিন্ডবার্গ বলেন, গুরুত্বপূর্ণ তিন বাণিজ্যিক নৌপথে একযোগে সংকটে খাদ্য রপ্তানি ও কৃষিকাজের প্রয়োজনীয় উপকরণের সরবরাহ মারাত্মকভাবে সংকুচিত হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ৩০ শতাংশ সার পরিবহন করা হয়। কৃষ্ণসাগর সোমালিয়া ও ইয়েমেনসহ বিভিন্ন দেশের জন্য গুরুত্বপূর্ণ শস্যের উৎস, আর ইয়েমেন তার খাদ্য চাহিদার ৯০ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করে।

পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত ডব্লিউএফপির অতিরিক্ত ৭২ কোটি ৭০ লাখ ডলার ব্যয় হতে পারে এবং ৭৩ লাখ মানুষের খাদ্যসহায়তা ঝুঁকিতে পড়বে। লিন্ডবার্গ বলেন, বাড়তি ব্যয়ে কমসংখ্যক পরিবারকে কম খাদ্যসহায়তা দিতে হবে। তিনি দুর্ভিক্ষ প্রতিরোধ, খাদ্যকে যুদ্ধের অস্ত্র না করা এবং মানবিক সহায়তাকর্মীদের সুরক্ষায় সদস্যদেশগুলোর অঙ্গীকার চান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।