Web Analytics

ধর্ষণের অভিযোগে লক্ষ্মীপুরের যুবদল নেতা আল-আমিন ছৈয়ালকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড ফেসবুক পেজে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন বহিষ্কারের চিঠিতে স্বাক্ষর করেন।

মামলা সূত্রে জানা যায়, ২৮ মে রাতে আল-আমিন এক প্রবাসীর স্ত্রীকে ছুরি ঠেকিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ৩০ মে রাতে ভুক্তভোগী গৃহবধূ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক জানান, দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আল-আমিনকে বহিষ্কার করা হয়েছে এবং তার কোনো অপকর্মের দায় দল নেবে না। অন্যান্য নেতাদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।