Web Analytics

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-লালবাগ বিভাগ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) রাজধানীর শ্যামপুর এলাকা থেকে মো. আজগর আলী ওরফে ভোলা (৫৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পশ্চিম ধোলাইপাড় এলাকায় পরিচালিত অভিযানে তার কাছ থেকে দুইটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা-মাওয়া মহাসড়কের ধোলাইপাড় গোল চত্বর হয়ে একটি যাত্রীবাহী বাসে অস্ত্রধারী এক ব্যক্তি ঢাকায় প্রবেশ করবে। তথ্যের ভিত্তিতে পুলিশ দলটি সেখানে অবস্থান নেয় এবং বাসটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে যাত্রী আজগর আলীর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আজগর আলীর বিরুদ্ধে ডিএমপির খিলগাঁও থানায় অস্ত্র আইনে এবং ঢাকার সাভার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।