Web Analytics

রাজধানীর শাহজাদপুর আজাদী মোড়ে শনিবার সকালে পল্লবীর দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে পাশবিক নির্যাতনের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আজাদী মঞ্চ’। সকাল ৯টায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শিক্ষার্থী, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, আট বছরের শিশু রামিসার হত্যাকাণ্ড পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে এবং বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের উৎসাহিত করছে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার নিষ্পত্তি ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। বক্তারা আরও বলেন, রাষ্ট্র যদি শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে তার নৈতিক ভিত্তি প্রশ্নবিদ্ধ হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘রামিসা হত্যার বিচার চাই’, ‘ধর্ষকের ফাঁসি চাই’সহ নানা স্লোগান দেন এবং সতর্ক করেন যে দ্রুত বিচার না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।