Web Analytics

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের দুই আবাসিক হোটেলে পৃথক অভিযানে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সর্বশেষ বুধবার রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী পৌরসভা এলাকার রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে চারজন পুরুষ ও আটজন নারী। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার।

আহমেদ পেয়ার জানান, সর্বশেষ অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নোয়াখালীর পাশাপাশি চট্টগ্রাম, বরিশাল, সুনামগঞ্জ, ঢাকা ও নওগাঁর বাসিন্দারাও রয়েছেন। রিলাক্স আবাসিক হোটেলে আটক ১২ জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে পুলিশ আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

এর আগে ২৫ জুন চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের পঞ্চম তলার হোটেল রাজে অভিযানে ১৪ নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের কয়েকজন যৌনকর্মী ও খদ্দের এবং কয়েকজন অবৈধ সম্পর্কের সূত্রে সেখানে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। স্থানীয়রা নিয়মিত নজরদারি ও অভিযানের দাবি করেছেন। পুলিশ বলেছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।