Web Analytics

ব্রাজিলীয় সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার দাবি করেছেন, সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলনের সময় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে লক্ষ্য করে ইসরাইলের একটি পরিকল্পিত হামলা পাকিস্তানের সামরিক গোয়েন্দারা নস্যাৎ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেবানিজ-অস্ট্রেলীয় ভাষ্যকার মারিও নাওফালের সঙ্গে আলোচনায় এসকোবার বলেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই ষড়যন্ত্রে জড়িত ছিল এবং তাদের লক্ষ্য ছিলেন মুনিরসহ পাকিস্তানি প্রতিনিধিদলের সদস্যরা।

এসকোবারের মতে, পাকিস্তানি গোয়েন্দারা অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর পদক্ষেপ নেয় এবং কূটনৈতিক মাধ্যমে ওমানের সাহায্যে ইসরাইলকে সরাসরি সতর্কবার্তা পাঠায়। তিনি বলেন, ইসরাইল ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে বাস্তব পরিস্থিতি প্রকাশ্যে যেভাবে উপস্থাপিত হচ্ছে, তা ভিন্ন।

তবে ইসরাইল, পাকিস্তান, সুইজারল্যান্ড বা যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তা এই কথিত হত্যাচেষ্টার বিষয়টি নিশ্চিত করেননি এবং সম্মেলন চলাকালীন কোনো সতর্কতা জারি করা হয়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও আসিম মুনির ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনায় অংশ নিতে গিয়েছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।