Web Analytics

কানাডার আলবার্টায় কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকজন নিহত বা আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করেননি প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি। স্থানীয় প্রশাসন শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে প্রথম ঘটনাটি নিয়ে বার্তা দেয়। প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্সে বলেন, একটি গুরুতর ঘটনা থেকে বড় ধরনের আগুনের সূত্রপাত হয়েছে।

ম্যাকগিন্টি বলেন, আগুন নিয়ন্ত্রণে কানাডার সশস্ত্র বাহিনী স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে এবং আগুনের কারণ অনুসন্ধান করা হচ্ছে। তিনি পরিস্থিতিকে অত্যন্ত সক্রিয় ও স্পর্শকাতর বলে বর্ণনা করেন এবং সাম্প্রতিক সময়ে এমন ঘটনার কথা মনে পড়ছে না বলে জানান। ওয়েনরাইটের মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্টের ভাষ্য অনুযায়ী, শনিবারের প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে ঘাঁটির সীমানার বেড়া পেরিয়ে বাইরে চলে যায়।

সিবিসির তথ্য অনুযায়ী, ওয়েনরাইট কানাডার ব্যস্ততম সামরিক প্রশিক্ষণ ঘাঁটিগুলোর একটি এবং সরাসরি গোলাবর্ষণ ও অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণের প্রধান কেন্দ্র। সাধারণ দিনে সেখানে প্রায় ৬৯০ সামরিক সদস্য ও ৩০০ বেসামরিক কর্মী থাকেন। আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ ঘটনাটিকে ব্যাপক ও মর্মান্তিক বলেছেন। কর্তৃপক্ষ বাসিন্দাদের এলাকাটি এড়িয়ে চলতে এবং জরুরি যান চলাচলের পথ খালি রাখতে বলেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।