Web Analytics

ইরানের সম্ভাব্য হামলা এড়াতে নিজেদের লোকেশন ট্র্যাকার বন্ধ রেখে তিনটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালি পার হয়েছে। কেপলার ও এলএসইজি-এর তথ্য অনুযায়ী, রয়টার্স সোমবার জানায় যে ‘অ্যাজিওস ফ্যানোরিওস ওয়ান’, ‘কিয়ারা এম’ এবং ‘বসরা এনার্জি’ নামের এই তিনটি জাহাজে প্রতিটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। ‘অ্যাজিওস ফ্যানোরিওস ওয়ান’ ১৭ এপ্রিল ইরাকের বসরা থেকে তেল লোড করে বর্তমানে ভিয়েতনামের দিকে যাচ্ছে। সান মারিনোর পতাকাবাহী ‘কিয়ারা এম’-এর গন্তব্য এখনো নিশ্চিত নয়। পানামার পতাকাবাহী ‘বসরা এনার্জি’ ১ মে আবু ধাবির অ্যাডনক জিরকু টার্মিনাল থেকে তেল বোঝাই করে গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে পণ্য খালাস করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তপ্ত পরিস্থিতিতে হামলার ঝুঁকি এড়াতে তেল রপ্তানিকারক দেশ ও জাহাজ মালিকরা এখন ট্র্যাকার বন্ধ রেখে বা ‘অন্ধকারে’ জাহাজ চালানোর কৌশল নিচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।