Web Analytics

যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী লরি শাভেজ-ডিরেমার ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার এক বার্তায় তিনি জানান, দায়িত্বে থাকার সময় শেষ হলেও তিনি আমেরিকান শ্রমিকদের জন্য কাজ চালিয়ে যাবেন এবং বেসরকারি খাতে ফিরে যাবেন।

তার পদত্যাগ নিয়ে কয়েক সপ্তাহ ধরে জল্পনা চলছিল। এর আগে স্বল্প সময়ের ব্যবধানে প্রশাসন থেকে ক্রিস্টি নোয়েম ও পাম বন্ডিকে সরিয়ে দেওয়া হয়। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিয়াং তার কাজের প্রশংসা করে মেয়াদকালকে “অসাধারণ” বলে উল্লেখ করেন। তবে দায়িত্ব পালনকালে একাধিক বিতর্ক সামনে আসে। অভিযোগ ওঠে, তিনি, তার সহযোগী ও পরিবারের সদস্যরা তরুণ নারী কর্মীদের ব্যক্তিগত বার্তা পাঠাতেন এবং সফরের সময় কর্মীদের দিয়ে ব্যক্তিগত কাজ করাতেন। তার স্বামী ও বাবার বিরুদ্ধেও অনাকাঙ্ক্ষিত যোগাযোগের অভিযোগ ওঠে, যা তদন্তের পর চারজন কর্মকর্তাকে অপসারণে গড়ায়।

অন্তত তিনজন কর্মী বৈরী কর্মপরিবেশের অভিযোগে সিভিল রাইটস মামলা দায়ের করেছেন। তার পদত্যাগের পর ডেপুটি শ্রমমন্ত্রী কিথ সন্ডারলিং ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।