Web Analytics

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বজ্রপাতে রহমত আলী উজ্জ্বল (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া ও বায়রাউড়া গ্রামের মধ্যবর্তী ভালকি বিলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের পর উজ্জ্বল নিজের ধানক্ষেত দেখতে বাড়ি থেকে বের হন এবং বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফেরদৌস আল মামুন তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে, স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে বৈরী আবহাওয়ায় খোলা মাঠ বা কৃষিজমিতে কাজ না করার জন্য কৃষকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।