Web Analytics

গাজায় বুধবার ইসরাইলি হামলায় সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জারসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার কর্তৃপক্ষ ও চিকিৎসাসূত্র জানিয়েছে। গাজা সিটির দক্ষিণ-পশ্চিমের তাল আল-হাওয়া এলাকায় যাত্রীবাহী একটি ভ্যানে ইসরাইলি ড্রোন হামলায় ছয়জন নিহত হন। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় বলেছে, আল-নাজ্জারের মৃত্যুর পর ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা ২৬৩ জনে দাঁড়িয়েছে।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তাদের কর্মীরা ১৩ আহতকে আল-কুদস হাসপাতালে নিয়েছেন এবং চিকিৎসাসূত্র তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে। ওয়াফা জানায়, আল-শিফা হাসপাতালের কাছে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে হামলায় এক নারী নিহত হয়েছেন। দক্ষিণ গাজার বাস্তুচ্যুতদের একটি আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় দুই শিশুসহ চারজন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নয়টি মরদেহ এসেছে; এর মধ্যে আটজন বুধবারের হামলায় নিহত এবং একজন আগের আঘাতে পরে মারা যান। মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায় ১ হাজার ৪৩১ জন নিহত ও ৫ হাজার ২৬ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে নিহতের সংখ্যা ৭৪ হাজার ৩২ এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৪২ বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।