Web Analytics

চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি ও জিসিবি’র মতো বিদ্যমান কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। শুরুতে মাতারবাড়ি, বে টার্মিনাল ও লালদিয়া টার্মিনালের মতো নতুন প্রকল্পে বিনিয়োগের কথা বললেও এখন তারা রেডি টার্মিনালের দিকে ঝুঁকছেন। ডিপি ওয়ার্ল্ড, এপি মুলার মার্স্কসহ একাধিক আন্তর্জাতিক অপারেটর এসব টার্মিনাল পরিচালনার প্রস্তাব দিয়েছে, যা বন্দর কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়কে বিব্রত করেছে।

এই আগ্রহের ফলে নতুন গ্রিনফিল্ড প্রকল্পগুলোর অগ্রগতি মন্থর হয়ে পড়েছে এবং প্রায় ছয় বিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুলে গেছে। ২০১৭ সালে শুরু হওয়া বে টার্মিনাল প্রকল্প এখনো নকশা পর্যায়ে রয়েছে, আর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরেও ধীরগতি দেখা যাচ্ছে। অন্যদিকে, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনাকারী সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়েও এনসিটি পরিচালনার প্রস্তাব দিয়েছে।

বন্দর বিশেষজ্ঞরা মনে করেন, দ্রুত লাভের আশায় বিনিয়োগকারীরা রেডি টার্মিনালের দিকে ঝুঁকছেন। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি প্রকল্প আলাদা সময়ে বাস্তবায়িত হবে এবং জাতীয় স্বার্থ রক্ষায় তারা সতর্ক রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।