Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ওয়াশিংটন ডিসিতে এক নৈশভোজ অনুষ্ঠানে গুলির শব্দ শোনার পর দ্রুত সরিয়ে নেওয়া হয়। শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এই ঘটনা ঘটে। টেলিভিশন ফুটেজে দেখা যায়, ট্রাম্প টেবিলে বসে থাকার সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। নিরাপত্তা বাহিনী তাকে ঘিরে ফেলে এবং সরিয়ে নেওয়ার সময় ভারসাম্য হারিয়ে ট্রাম্প পড়ে যান।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সিক্রেট সার্ভিস দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ফার্স্ট লেডি বা মন্ত্রিসভার কেউ আহত হননি। এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ট্রাম্প ফেরার ইচ্ছা প্রকাশ করলেও সিক্রেট সার্ভিস তাৎক্ষণিকভাবে অনুমতি দেয়নি। সাংবাদিক ও কর্মকর্তাদের উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অতিথিরা নিরাপদ স্থানে আশ্রয় নেন।

এপি জানায়, এক বন্দুকধারী হোটেলে ঢুকে গুলি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে তার অবস্থা বা নিহত হয়েছে কি না তা নিশ্চিত নয়। পরে ট্রাম্প সামাজিক মাধ্যমে সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।