Web Analytics

টানা বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের বোলাই নদীর তীরে বাঁধ ভেঙে গেছে। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় জিনারিয়া হাওরের বিস্তীর্ণ বোরো ধানক্ষেত পানিতে তলিয়ে যায়। এতে অর্ধশতাধিক কৃষকের সারা বছরের পরিশ্রম ও স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষকেরা ছয় মাসের জন্য মুখশেদপুর এলাকায় অস্থায়ী বসতি গড়ে চাষাবাদ করতেন। জীবিকার তাগিদে পরিবার নিয়ে সেখানে বসবাস করে তারা সোনালি ফসল ফলাতেন। বাঁধ ভেঙে যাওয়ায় তাদের সব ফসল পানিতে তলিয়ে গেছে। এক কৃষক জানান, মাসের পর মাস পরিশ্রম করে ধান ফলালেও এখন সব পানির নিচে। আরেকজন বলেন, ধারদেনা করে চাষ করা ২০ কাঠা জমি তলিয়ে গেছে, পরিবার নিয়ে এখন অনিশ্চয়তায় আছেন।

উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা জানান, জিনারিয়া হাওরের ২৬ হেক্টর জমির মধ্যে বাঁধ ভাঙার আগেই ৮ হেক্টর তলিয়ে ছিল, পরে আরও ৩ হেক্টর জমি পানির নিচে চলে যায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।