Web Analytics

জাপান ও ইউরোপের পাঁচ দেশ হরমুজ প্রণালি খুলে জাহাজ চলাচল নিরাপদ করতে যৌথ উদ্যোগে অংশ নেওয়ার প্রস্তুতির ঘোষণা দিয়েছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও জাপান এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধে একাধিক জ্বালানি স্থাপনায় হামলার পর তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় এই ঘোষণা আসে।

দেশগুলো তাদের ‘যথাযথ প্রচেষ্টা’ কীভাবে বাস্তবায়ন করবে তা স্পষ্ট করেনি, তবে তারা তেল, গ্যাস ও নাগরিক অবকাঠামোর ওপর হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজার স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং কিছু জ্বালানি উৎপাদনকারী দেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে। যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানি হতো।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।